শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় সংকট কাটাতে বৃটেন, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়ার কারখানায় কাজ করবে রোবট

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 7:41 pm

করোনায় সংকট কাটাতে বৃটেন, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়ার কারখানায় কাজ করবে রোবট

বৃটেন, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়ায় চলতি মাস থেকে কল -কারখানায় রোবট কাজ করবে। এই তথ্য জানিয়েছে ভার্জ নিউজ।

জার্মান অ্যাসোসিয়েশন অব মেশিন অ্যান্ড প্লান্ট ম্যানুফ্যাকচারার্স (ভিডিএমএ)-র বরাত দিয়ে এক বার্তা সংস্থার খবরে বলা হয়, কোভিডের কারণে শিল্প কারখানা জনমানবশুন্য হয়ে পড়েছে বলে এ তিনটি দেশ আগামী সপ্তাহের ভেতর রোবট (কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সম্পন্ন মানুষ) এর অর্ডার দিয়েছে । ভিডিএমএ তিনদেশে প্রায় ৫০০০ হাজার রোবট পাঠাচ্ছে।

ভিডিএমএ এর নির্বাহী প্যাট্রিক সোয়ার্জকফ দ্য গার্ডিয়ানকে বলেন, রোবটের একটি প্রাকৃতিক সুবিধা রয়েছে৷ যে কারণে রোবটের চাহিদা বাড়বে। ধীরে ধীরে পুরো বিশ্বই রোবট দিয়ে কাজ করাতে উদ্যোগী হবে।

তবে তিনি মনে করেন, আরো বহুবছর শিল্পকারখানায় ‘মানুষ কর্মী অপরিহার্য’ থাকবে৷ যদিও সা¤প্রতিক বছরগুলোতে অটোমেশন খাতে ব্যাপক উন্নতি হয়েছে, শিল্প রোবটগুলো এখনো কারখানায় মানুষের সহযোগীর ভূমিকা পালন করছে৷ অর্থাৎ, পুরোপুরি রোবটকেন্দ্রিক কারখানার বদলে কাজের ধরন এমনভাবে করা হচ্ছে যাতে রোবট এবং মানুষ সম্মিলিতভাবে কাজ করতে পারে৷

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিকস (আইএফআর)-এর সুসানে বিলার অবশ্য রোবটের ব্যবহার বৃদ্ধির ব্যাপারে আশাবাদী৷ তিনি মনে করেন, করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা তোলার পর বেশি করে রোবট ব্যবহার করে দোকানপাটে মানুষ কর্মীর ব্যবহার কমিয়ে ফেলা সম্ভব৷ এতে সামাজিক দূরত্ব বজায় রাখা যেমন সহজ হবে, তেমনি মানুষের সঙ্গে মানুষের স্পর্শও কমানো যাবে৷ তিনি এমনকি প্রতি দ্বিতীয় কর্মক্ষেত্রে আপাতত একটি রোবট বসানোর সম্ভাবনা দেখছেন৷

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | শুক্রবার, ১০ জুলাই ২০২০

The Daily Sarod |