শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বীরেন্দ্র দাস স্মারক আবৃত্তি সম্মান পাবেন বরেণ্য আবৃত্তিশিল্পি হাসান আরিফ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 8:25 pm

বীরেন্দ্র দাস স্মারক আবৃত্তি সম্মান পাবেন বরেণ্য আবৃত্তিশিল্পি হাসান আরিফ

করোনা সংকটের কারণে অতি সীমিত পরিসরে-সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসপাড়ের কৃতি সন্তান ও ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাসের জন্মদিন পালিত। তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে কবি দিলীপ দাসের পিতা বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা ও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বীরেন্দ্র দাস স্মারক আবৃত্তি সম্মানের নাম ঘোষনা,ফুলের চারা রোপন ও খালিকন্ঠে আবৃত্তির মাধ্যমে এ কর্মসূচী পালিত হয়।

বুধবার বিকালে শহরের ফুলবাড়িয়া রামাদিঘির পূর্বপাড়ে সালেহা-রহিম ভবনের উঠোনে ফুলের চারা রোপন করে কর্মসূচীর উদ্ধোধন করেন তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি রোকেয়া দস্তগীর।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় এসময় খালিকন্ঠে কবি দিলীপ দাসের কবিতার আবৃত্তি করেন সংগঠনের পরিচালক মো.মনির হোসেন,মাহবুব আলম উজ্জল,সোহাগ রায়,এরফানুল হক সুজন,রেজা-এ রাব্বী হাদিন,তাসফিয়া ইসলাম প্রমি।

এসময় এ বছরের জন্য বীরেন্দ্র দাস স্মারক আবৃত্তি সম্মানের জন্য উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পি,সংগঠক,প্রশিক্ষ,নির্দেশক তিতাসপাড়ের কৃতি সন্তান হাসান আরিফ এর নাম ঘোষনা করা হয়।
সংগঠনের পরিচালক মো.মনির হোসেন জানান,তিতাস আবৃত্তি সংগঠন বেশ কয়েকবছর ধরেই এ জনপদের কৃতি সন্তান কবি দিলীপ দাস সকল প্রকার গোড়ামি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের পক্ষে বলিষ্ঠতার সাথে লিখে যাচ্ছেন। তাঁর কবিতায় মানবমুক্তির চেতনা বিকশিত হয়ে প্রকাশিত হয়। তিনি সবসময় মানুষের জয়গান করেন বলেই তিনি আমাদের প্রিয়।

গতবছর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো তার জন্মদিনে কবির পিতা ও অনুপ্রেরণার উৎস-শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা বীরেন্দ্র দাস স্মারক আবৃত্তি সম্মান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু করোনা সংকটের কারণে আজকের দিনে প্রদান করা সম্ভব হয়নি। করোনা সংকট কেটে গেলে বরেন্য আবৃত্তিশিল্পি হাসান আরিফের হাতে এ সম্মান তুলে দেয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২০

The Daily Sarod |