শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা জয় করে বাড়ি ফিরলেন প্রবীর মিত্র

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 12:28 pm

করোনা জয় করে বাড়ি ফিরলেন প্রবীর মিত্র

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন বাংলা সিনেমার রঙিন নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। অনেকটা গোপনেই চিকিৎসা হয়েছে তার৷ সুস্থও হয়েছেন তিনি৷ মঙ্গলবার (৭ জুলাই) করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন তিনি।

প্রবীর মিত্র’র বড় ছেলের স্ত্রী সোনিয়া ইসলাম জাগো নিউজকে জানান, গেল ২২ জুন করোনাভাইরাস শনাক্ত হয় বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের শরীরে। এরপর থেকে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে।

সোনিয়া বলেন, ‘ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা যে বাবাকে সুস্থ করে বাড়ি আসতে পেরেছি। খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। একে তো বয়স্ক মানুষ। তার উপর নানা রোগে আক্রান্ত ছিলেন। খুব ভয় পেয়েছিলাম সবাই।’

তিনি আরও বলেন, ‘গত মাসে আমাদের এক আত্মীয়ের বাসায় ছিলেন বাবা। সেখান থেকে বাসায় ফেরার পর হঠাৎ তার জ্বর আসে। বুকে কফ জমে। পরে জানতে পারি ওই আত্মীয়ের বাসার সবাই করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে আমাদের বাসায় সবার পরীক্ষা করা হলে শুধু বাবার পজিটিভ আসে।’

‘রেজাল্ট পেয়েই বাবাকে আমরা হাসপাতালে ভর্তি করাই। ভাগ্য সহায় ছিলো। খারাপ কিছু হয়নি। শুধু একবার অক্সিজেন সাপোর্ট লেগেছিল। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেছেন’- যোগ করেন প্রবীর মিত্রের পুত্রবধূ।

‘দীর্ঘদিন ধরে হাঁটুর আর্থ্রাইটিসসহ নানা অসুখে আক্রান্ত প্রবীর মিত্র। তাই লাইট-ক্যামেরার ঝলমলে দুনিয়া থেকে সরে আছেন তিনি।

Facebook Comments Box

Posted ১২:২৮ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২০

The Daily Sarod |