ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 2:56 pm
করোনায় আক্রান্ত হয়ে ২৪ঘন্টায় ৫৫জন মারা গেছেন। আর নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ৩০২৭জনের। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২১৫১ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩১৭৩ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৩ জন, মোট সুস্থ হয়েছেন ৭৮১০২ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Posted ২:৫৬ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya