শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন আসামিরা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৪ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:01 pm

নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন আসামিরা

নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন আসামিরা। শনিবার সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত দেন।

স্বাস্থ্যবিধি মানতে এজলাস কক্ষে ৬ ফুট দূরুত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। আর জনসমাগম এড়াতে প্রতিদিন সংশ্লিষ্ট বিচারক আদালত ও আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ করবেন।

নির্দেশনায় বলা হয়, এজলাস কক্ষে নিযুক্ত ছাড়া অন্য আইনজীবী উপস্থিত থাকতে পারবেননা। আর শুনানি শেষ করার পর সংশ্লিষ্টরা এজলাস ত্যাগ করলে ম্যাজিস্ট্রেট পরবর্তী মামলার শুনানি করবেন।

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শারীরিক উপস্থিতি বাদ দিয়ে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হচ্ছে ১১ মে থেকে। এতদিন কেবল হাজতি আসামিদের জামিন শুনানির সুযোগ ছিল।

Facebook Comments Box

Posted ৯:০১ পিএম | শনিবার, ০৪ জুলাই ২০২০

The Daily Sarod |