শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

পাথর খনি ধসে মিয়ানমারে শতাধিক শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 7:25 pm

পাথর খনি ধসে মিয়ানমারে শতাধিক শ্রমিকের মৃত্যু

পাথর খনিতে ভূমিধসের ঘটনায় মিয়ানমারের শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিয়ানমারে বিশ্বের সবচেয়ে বেশি জেড পাথর মজুদ রয়েছে। কিন্তু সেখানে প্রায়ই অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে। রিপোর্টে বলা হয়েছে, কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় ওই খনি ধসের ঘটনায় আরও অনেকে মাটিচাপা পড়েছে।

এক ফেসবুকে পোস্টে মিয়ানমারের ফায়ার সার্ভিস জানিয়েছেন, উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। গত কয়েকদিন যাবত তুমুল বৃষ্টির কারণে ‘কাদার স্রোত’-এ চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে জেড পাথর খুঁজে পাওয়ার আশায় লরি থেকে ফেলে দেওয়া ধ্বংসস্তুপের কাছে জড়ো হয়েছে কয়েকশ’ মানুষ।

মিয়ানমারে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। গত বছরও এক খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়।

সবুজ রঙের মূল্যবান জেড পাথর সাধারণত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্বে এ ধরনের পাথরের সবচেয়ে ভালো উৎস মিয়ানমার। দেশটির জিডিপি-র একটা বড় অংশই আসে এ খাত থেকে।

চীন বার্মিজ জেড পাথরের বৃহৎ বাজার হিসেবে পরিচিত। চীনারা এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করে থাকে। আর এ জেড পাথর খাতে মিয়ানমারের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার।

Facebook Comments Box

Posted ৭:২৫ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০

The Daily Sarod |