ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 2:48 pm
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৮৪৭ জনে।
নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৮২জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।
দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Posted ২:৪৩ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya