শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫লাখের কাছাকাছি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:30 pm

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫লাখের কাছাকাছি

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যর সংখ্যা ৫ লাখের খুব কাছাকাছি। পাশাপাশি বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৯৮ লাখে পৌছে গেছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ লাখ ৭৮ হাজার ৬৭৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৭৪ জন।

এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৩২ হাজার ৩৯২ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২৪ লাখ ৬৮ হাজার ৪০৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৭০ হাজার ৮০৯ জন।

শনিবার সকাল পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ১২ লাখ ৭৪ হাজার ৯৭৪ এবং ৬ লাখ ১৯ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্রাজিলে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৬১ জনের এবং রাশিয়ায় মারা গেছেন ৮ হাজার ৭৭০ জন।

রাশিয়ার পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। এদের মধ্যে মারা গেছে ১৫ হাজার ৩০১ জন।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Facebook Comments Box

Posted ১:২৯ পিএম | শনিবার, ২৭ জুন ২০২০

The Daily Sarod |