শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজালের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৬ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 2:05 am

ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজালের ইন্তেকাল

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর।

তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন। তি‌নি দীর্ঘ‌দিন ধরে ক‌্যানসারে ভুগ‌ছিলেন।

রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরপর ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।

সামীম মোহাম্মদ আফজাল টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৫ এএম | শুক্রবার, ২৬ জুন ২০২০

The Daily Sarod |