শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অসুস্থ বৃদ্ধকে ডাস্টবিনের পাশে ফেল গেল সন্তানরা, হাসপাতালে নিতেই মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 11:04 pm

অসুস্থ বৃদ্ধকে ডাস্টবিনের পাশে ফেল গেল সন্তানরা, হাসপাতালে নিতেই মৃত্যু

কুমিল্লার বাদুড়তলা ফয়জুন্নেচ্ছা স্কুলের বিপরীতে ডাস্টবিনের পাশেই এক বৃদ্ধা মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। সন্তানরা অসুস্থ খোরশেদ মিয়াকে ফেলে চলে গেছে ।

শনিবার রাতে জরুরী জাতীয় সেবার নাম্বার থেকে ফোন আসে পুলিশের কাছে। ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। বৃদ্ধাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায় পুলিশ সদস্যরা। কিন্তু ভর্তি করার পরেই মারা যান খোরশেদ মিয়া (৬০)। শনিবার এ ঘটনা ঘটেছে।

এ্যাসিসন্টেন টাউন সাব-ইন্সপেক্টর খন্দকার শাহাব উদ্দিন জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৮ টায় খবর পাই একজন অসুস্থ মানুষ ফয়জুন্নেচ্ছা স্কুলের বিপরীতে একটি ডাস্টবিনের পাশে পরে আসেন। পরে এসআই শাওন দাস স্যারের সাথে ঘটনা স্থলে যাই। আমাদের দেখেই বৃদ্ধ খোরশেদ মিয়া বলে উঠেন কুঁকড়ে উঠেন। আমাদের দেখে বললেন বাবা আমাকে বাঁচাও।

লোকটির শ্বাস-কষ্ট হচ্ছিলো। খুবই অসুস্থ ঠিক মতে কথা বলতে পারছিলেন না। পরে শাওন স্যার বললেন শাহাবউদ্দিন পুলিশের কাজ মানুষের সেবা করা। এ কথা শোনার পর আমরা করোনায় আক্রান্ত হবো সে চিন্তা মাথায় আসলো না। থানা থেকে ওসি আনোয়ার হক স্যার ফোন করলেন। বৃদ্ধাকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে বললেন। আমরা এ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসলাম। বৃদ্ধ খোরশেদ মিয়াকে এ্যাম্বুলেন্সে তুলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলাম।

পথে বৃদ্ধ খোরশেদ মিয়াকে বললাম চাচা আপনি ডাস্টবিনের পাশে কেন? আধো আধো মুখে বললেন উনার সন্তানরা ডাস্টবিনের পাশে ফেলে গেছেন। কথাটি শোনার পর আমাদের চোখে পানি চলে আসে। এর বেশী কিছু বলতে পারেন নি খোরশেদ মিয়া। তাই ঠিকানাটাও ঠিকমতে নিতে পারেনি। আমরা মেডিকেল কলেজে হাসপাতালে পৌছাই। অসুস্থ বৃদ্ধ খোরশেদ মিয়াকে ভর্তি করি। উনার ভর্তির যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। ঠিকানার জায়গায় আমার নাম ও মোবাইল নাম্বার দিয়ে আসি।

পরে হাসপাতাল থেকে শাওন স্যারসহ আমরা গাড়ি নিয়ে আবারও ডিউটির উদ্দেশ্য রওনা হই। আমাদের গাড়ীটি টমসমব্রীজ আসার পর হাসপাতাল থেকে একজন নার্স ফোন করে। বৃদ্ধ খোরশেদ মিয়া মারা গেছেন। এ কথা শুনার পর দাঁতে দাঁত চেপে কতক্ষন কান্না করি।

এখন লাশটি মেডিকেলে আছে। পরিচয় খোঁজার চেষ্টা চলছে। পরিচয় পেলে আত্মীয়স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। না হয় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল হক জানান, বৃদ্ধা খোরশেদ মিয়া অস্পস্ট স্বরে জানালেন তার বাড়ী নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকায়। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | রবিবার, ২১ জুন ২০২০

The Daily Sarod |