শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট তিন মাস পর শুরু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 9:20 pm

বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট তিন মাস পর শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট প্রায় তিন মাস পর চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, রোববার দুপুরে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানের ফ্লাইট।

তিনি আরও জানান, বিমানের লন্ডন ফ্লাইটটি ২৭১ আসন ধারণ ক্ষমতার বোয়িং ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হয়েছে। তবে স্বাস্থ্য বিধির কারণে ১৮৭ জন যাত্রী নেওয়া হয়।

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ২৯ এপিলের পর থেকে বিমানের যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়।

তবে ১৬ জুন থেকে কাতার ও যুক্তরাজ্যে এবং ২১ জুন থেকে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

আগামী ১ জুলাই থেকে তুরস্কেও ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

তবে রোববার ঢাকা-দুবাই রুটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে না।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশে করোনাভাইরাসের পরিস্থিতিসহ বেশ কিছু কারণে ঢাকা থেকে আজ এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট চালু হচ্ছে না। তারা আগামী ২৪, ২৬ ও ২৮ জুন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে। এরপর বাংলাদেশ থেকে চলতি জুন মাসে এমিরেটসের কোনো চলবে না। পরে জুলাইয়ে আবার তাদের ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | রবিবার, ২১ জুন ২০২০

The Daily Sarod |