শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শুরু হয়েছে এমপিদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 8:34 pm

শুরু হয়েছে এমপিদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ

বাংলাদেশ জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসকল সংসদ সদস্য অংশ গ্রহণ করব ন, তাদের কোভিড-১৯ পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে করোনা পরীক্ষার জন্য প্রায় ১৭০ জন সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সহ ২০ জন এমপি শনিবার সংসদের মেডিকেল সেন্টারে নমুনা দিয়েছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জন এমপি করোনায় আক্রান্ত হওয়ায় এমপিদের কোভিড-১৯ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে, চলতি অধিবেশনে যোগ দেওয়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও গণফোরামের এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত হওয়ার কারণে চলতি অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে অংশ নেওয়া এমপিদেরও নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়। অগ্রাধিকার ভিত্তিতে এই ১৭০ জনের নমুনা পরীক্ষার পর অবশিষ্ট সংসদ সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষা করা হতে পারে। চিফ হুইপ জানান, কোভিড-১৯ পরীক্ষা করানোর জন্য সংসদ সদস্যদের আহ্বান জানানো হয়েছে। তারা সাড়াও দিচ্ছেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। একইদিন মৃত্যুবরণ করেন টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী হওয়া শেখ মো. আব্দুল্লাহ। এছাড়া এমপিদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হওয়া নওগাঁর শহীদুজ্জামান সরকার ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর করোনা পজিটিভ হলেও শারীরিক কোনো সমস্যা না থাকায় গণফোরামের মোকাব্বির খান গতকাল রবিবার ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রিলিজ পেয়ে বাসায় আইসোলেশনে গেছেন।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | রবিবার, ২১ জুন ২০২০

The Daily Sarod |