ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২০ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 11:10 am
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হসপিটালে মারা গেছেন। তিনি শ্নিবার সকাল সোয়া ১০ টায় মারা যান বলে জানিয়েছেন তার ছেলে সাগর লোহানী।
কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার সকালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
Posted ১১:১০ এএম | শনিবার, ২০ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya