শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা সংক্রমণে বিশ্বে ১৭তম বাংলাদেশ, এশিয়ায় তৃতীয়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৯ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 7:44 pm

করোনা সংক্রমণে বিশ্বে ১৭তম বাংলাদেশ, এশিয়ায় তৃতীয়

করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এশিয়ায় প্রথম অবস্থানের রয়েছে প্রতিবেশি দেশ ভারত ও দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। আর তাদের পেছনেই তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এছাড়া ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের সারা বিশ্বের মধ্যে তালিকায় বাংলাদেশ রয়েছে ১৭ তম অবস্থানে।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত আরও ৪৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এতে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৮ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ২৪৩ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে।

দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এখন মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮ জনের।

ডা. নাসিমা বলেন, নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪৩ জনের শরীরে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টা সুস্থ হয়েছেন দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৯৪৫ জন।

সূত্র- পরিবর্তন

Facebook Comments Box

Posted ৭:৪৪ পিএম | শুক্রবার, ১৯ জুন ২০২০

The Daily Sarod |