স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৯ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 7:50 pm
করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশে এসে আটকা পড়াদের মধ্যে তৃতীয় দফায় আরও ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন।
শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলায় প্রবেশ করেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ আখাউড়া দিয়ে ১২০জন ভারতীয় গেলেন নিজ দেশে
তিনি বলেন, ‘ করোনার লকডাউনের কারণে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা ভ্রমণসহ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে এসেছিলেন। পরবর্তীতে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর তারা নিজ দেশে ফেরার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন’।
‘নিবন্ধনের আওতায় শুক্রবার তৃতীয় দফায় ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন’- যোগ করেন তিনি।
এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান।
Posted ৪:১৮ পিএম | শুক্রবার, ১৯ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya