স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 7:47 pm
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের কারণে বাংলাদেশে আটকা থাকা ১২০ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলায় প্রবেশ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক ।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে লকডাউন চলাকালে অনেক ভারতীয় নাগরিক আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন। নিবন্ধনের আওতায় দ্বিতীয় দফায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন’।
এসময় চেকপোস্টে ভারতীয় নাগরিকদের বিদায় জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।
Posted ১০:০২ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya