শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রধানমন্ত্রীর উপহারে কসবা পৌর এলাকায় অনিয়ম: তদন্তের উদ্যোগ প্রশাসনের

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 9:50 pm

প্রধানমন্ত্রীর উপহারে কসবা পৌর এলাকায় অনিয়ম: তদন্তের উদ্যোগ প্রশাসনের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকার চার ওয়ার্ডে প্রধানমন্ত্রীর অর্থ উপহারের তালিকায় প্রণয়নে অনিয়মের অভিযোগের ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক।

বৃহস্পতিবার(১৮ জুন) কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, কসবার পৌরসভার চারটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরণের তালিকায় অনিয়মের অভিযোগের ঘটনায় তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আগামী রোববার (২১) তার কার্যালয়ে পৌঁছাতে পারে। আর চিঠির পাওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু করা হবে।

আরও পড়ুনঃ কসবায় পৌর এলাকায় প্রধানমন্ত্রীর অর্থ উপহারের তালিকায় সচ্ছলদের নাম  

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, এ সংক্রান্ত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগগুলো আমরা তদন্ত করছি। সত্যতার প্রমাণ পেলে আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যার এই অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

প্রসংগত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকার চার ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে চার ওয়ার্ডে তালিকায় শুধু মাত্র ২০ শতাংশের কম নাম ঠায় পেয়েছে দুঃস্থদের। তালিকায় স্থান পাওয়া বাকি সব সচ্ছলদের নাম। অনিয়মে কসবা পৌরসভার চার ওয়ার্ডের কাউন্সিলররা জড়িত বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বরাবর এ সংক্রান্ত চারটি অভিযোগপত্র কাউন্সিলরদের বিরুদ্ধে দাখিল করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

The Daily Sarod |