শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় মারা যাওয়ায় মহাসড়কে পাশে লাশ ফেলে গেল বাবা-ভাই!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:16 am

করোনায় মারা যাওয়ায় মহাসড়কে পাশে লাশ ফেলে গেল বাবা-ভাই!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে মরদেহটি উদ্ধার করলেও তার পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে
মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা সেই লাশের পরিচয় পাওয়া গেছে।

লাশটি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আমজানী গ্রামের চেতন চন্দ্র দাসের (৩০)।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে পড়ে থাকা ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মারা যাওয়ার পর লাশটি পলিথিনে মুড়িয়ে রাতের আধারে ফেলে যায় তার বাবা ও বড় ভাই।

খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মৃতের পরিচয় শনাক্তের জন্য ঢাকা সিআইডির সাথে যোগাযোগ করা হয়। রোববার রাতেই সিআইডির বিশেষজ্ঞ টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করে।

মৃত যুবকের লাশ উদ্ধারকারী দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার ইসলাম বলেন, লাশটি নীল রঙের পলিথিন ও কাঁথায় মোড়ানো ছিলো। সাথে একটি বালিশ ও চোখে তুলসি পাতা ছিলো।

পরিবারের বরাত দিয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চেতন চন্দ্র দাস মারা যান। সৎকার করতে বাধাপ্রাপ্ত হবেন ভেবে বাবা ও বড় ভাই লাশ এলাকায় না নিয়ে মহাসড়কের পাশে ফেলে দিয়ে যান। এভাবে মহাসড়কে লাশ ফেলে যাওয়াটা দুঃখজনক।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃতের চাচার কাছে লাশ হস্তান্তর করা হয়। দাহ করতে খরচ হিসেবে ব্যক্তিগত ভাবে পাঁচ হাজার টাকা দেন বলেও জানান ওসি।

তিনি আরও বলেন, পুলিশের সহযোগিতায় তার স্বজনরা লাশ সৎকার করেছে। মৃতের করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, মৃত চেতন চন্দ্র দাস পরিবার পরিজন নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আমজানী গ্রামে বসবাস করতেন। পরে তার বাবা নকুলচন্দ্র দাস
জমি বিক্রি করে ঢাকা এয়ারপোর্ট এলাকায় চলে আসেন। সেখানেই তিনিসহ তার বাবা- মা এবং বড় ভাই অতুলচন্দ্র দাস বসবাস করতেন।

সূত্র-পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ১:১৬ এএম | বুধবার, ১৭ জুন ২০২০

The Daily Sarod |