ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১৪ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 9:38 pm
নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছে,ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে।
রোববার তিনি গণমাধ্যমকে জানান, ধর্মপ্রতিমন্ত্রীর রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। উনাকে এখন গোপালগঞ্জে নেওয়া হচ্ছে।
শনিবার রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন সে সময় বলেছিলেন, প্রতিমন্ত্রীর ‘হার্ট অ্যাটাক’ হয়েছে।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রাতে সাংবাদিকদের বলেছিলেন, করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
Posted ৯:৩৭ পিএম | রবিবার, ১৪ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya