শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘আল্লামা শফি আগের চেয়ে ভাল আছেন, গুজব ছড়াবেন না’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 7:43 pm

‘আল্লামা শফি আগের চেয়ে ভাল আছেন, গুজব ছড়াবেন না’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মান্যবর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো।

বিষয়টি জানিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ন সম্পাদক মুফতি ফয়জুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লামা শাহ আহমদ শফি মারা গেছেন, ছড়িয়ে পড়া এমন গুজবের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে মুফতি ফয়জুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য দেন।

তিনি তার ফেসবুকে লিখেন, অমঙ্গগলকামী গুজবীদের গুজবে কান দিবেন না। মিথ্যাবাদীদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমার বিনম্র অনুরোধ,আপনারা শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফী সাহেব দা•বা•’র দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ শাফী’র শাহী দরবারে কায়মনোবাক্যে দু’আ করুন।

মহান আল্লাহ! আপনি আপনার এই অলি’কে শিফায়ে কামেলা আজেলা’র নে’মত দান করুন। আমীন।

রাফি/-

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | সোমবার, ০৮ জুন ২০২০

The Daily Sarod |