ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৭ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 2:43 am
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা। দেশে এ প্রথম কোন মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
রবিবার সকালে সেনাবাহিনী হেলিকপ্টারে করে মন্ত্রীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার ল্যাব দু’দিন বন্ধ থাকার পর শনিবার খোলার পর বান্দরবান জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসন থেকে ছয় বার নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
Posted ২:৪৩ এএম | রবিবার, ০৭ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya