শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা চিকিৎসা সহায়তায় ৮জুন আসছে চিনা চিকিৎসক দল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:32 pm

করোনা চিকিৎসা সহায়তায় ৮জুন আসছে চিনা চিকিৎসক দল

করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা দিতে চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একটি চীনা মেডিকেল টিম আগামী ৮জুন বাংলাদেশে আসছেন।

এক বিবৃতিতে বুধবার ঢাকাস্থ চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং বলেন, কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদার করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন।

‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় প্রেসিডেন্ট শি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।’

বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

৮ জুন যে চিকিৎসা টিমটি আসবে তারা চীনের জাতীয় ¯স্বাস্থ্য কমিশন দ্বারা সংগঠিত এবং হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকার সময় রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন।

এছাড়াও তারা করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

Facebook Comments Box

Posted ১:৩২ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

The Daily Sarod |