শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার নমুনা পরীক্ষায় গর্ভবতীদের অগ্রাধিকারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 7:19 pm

করোনার নমুনা পরীক্ষায় গর্ভবতীদের অগ্রাধিকারের নির্দেশ

করোনা ভাইরাস পরীক্ষায় দেশের সব মেডিকেল বা হাসপাতালে গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবী মো. তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, যে সব হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়, সেখানে গর্ভবতী নারীদের করোনা পরীক্ষার স্যাম্পল গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছে আদালত।

গর্ভবতী নারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ২৪ মে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। নোটিশের কোনো সদুত্তর না পাওয়ায় রবিবার হাইকোর্টে রিটটি দায়ের করা হয় বলে জানান আইনজীবী তানভীর। রিটে স্বাস্থ্য সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত আজ আদেশ দেন।

গত ২৬ মে গাইবান্ধা সাদুল্লাপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়া এক গর্ভবতী নারী ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেছেন। এছাড়া ভর্তি না করা এক নারী গত ৪ মে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর সন্তান প্রসব করেন। গাজীপুরেও এরূপ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব বিষয় উল্লেখ করে রিটটি করা হয়।
-বাসস

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | সোমবার, ০১ জুন ২০২০

The Daily Sarod |