শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভারতের বিখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ আলী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 7:02 pm

ভারতের বিখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ আলী মারা গেছেন

ভারতে বিখ্যাত সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ আলী আর নেই। বিষয়টি সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। তবে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কি-না তা এখনও স্পষ্ট নয়।

বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

পরিচালক-লেখক মিলাপ টুইট করে জানিয়েছেন, ‘ওয়াজিদকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। আমি শুনেছিলাম আজ (রবিবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম। কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি। এখন এই খারাপ খবরটা পেলাম।’

ললিত পণ্ডিতের সাথে মুন্নি বদনাম হুয়ি (দাবাং) গানের সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। এছাড়াও মুন্না বদনাম হুয়া (দাবাং থ্রি), সুরিলি আখিও ওয়ালে (বীর), মাশাআল্লাহ (এক থা টাইগার), সোনিকে নাখরে (পার্টনার) সহ বহু জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।

Facebook Comments Box

Posted ৭:০২ পিএম | সোমবার, ০১ জুন ২০২০

The Daily Sarod |