ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ৩০ মে ২০২০
সর্বশেষ আপডেট : 8:26 pm
করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদেহ নিয়ে কবরে দাফন ও শ্মশানে দাহ করতে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার তিনি নিজেই জানিয়েছেন তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ। ইতিপূর্বে তার স্ত্রী লুনাও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রীর করোনা সনাক্ত হওয়ার পর খোরশেদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। পরবর্তীতে তার উপসর্গ দেখা দিলে পিসিআর রিপোর্টে পজিটিভ আসে।
কাউন্সিলর খোরশেদ তার ফেসবুকে লাইভে জানান, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।
তিনি জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ চালিয়ে যাব।
Posted ৮:২৬ পিএম | শনিবার, ৩০ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya