শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় মারা গেলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ৩০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 5:31 pm

করোনায় মারা গেলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি প্রতিষ্ঠাতাও ইমামুল কবীর শান্ত।

শনিবার (৩০ মে) সকাল ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ থাকায় সম্প্রতি চেয়ারম্যান ইমামুল কবীর শান্তকে প্রথমে ল্যাবএইড ও পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গত ২৭মে রাত ১০টায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

হাফিজুর রহমান পুলক আরো জানান, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৫:৩১ পিএম | শনিবার, ৩০ মে ২০২০

The Daily Sarod |