শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় মারা যাওয়াদের শ্রদ্ধা জানাতে স্পেনে ১০দিনে শোক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 7:59 pm

করোনায় মারা যাওয়াদের শ্রদ্ধা জানাতে স্পেনে ১০দিনে শোক

করোনাভাইরাস মহামারিতে স্পেনে মারা যাওয়াদের শ্রদ্ধা জানাতে ১০দিনের শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন দেশজুড়ে শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

বর্তমানে মৃত্যু কমে এলেও করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের এই দেশটি। সেখানে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন প্রায় ৩০ হাজার মানুষ।

বিশ্বে যে কয়েকটি দেশ করোনা ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে, স্পেন সেসব দেশের অন্যতম। দেশটির সরকারের মুখপাত্র মারিয়া জেসুস মন্টিরো বলেছেন, করোনায় মৃতদের শ্রদ্ধা জানাতে সরকার ১০ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।

ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৮৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। করোনা সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় দেশটিতে লকডাউনে শিথিলতা আনা হয়েছে।

নতুন বেশ কিছু বিধানের সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবন।

Facebook Comments Box

Posted ৭:৫৯ পিএম | মঙ্গলবার, ২৬ মে ২০২০

The Daily Sarod |