ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 11:04 pm
সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজে সিজদারত অবস্থায় আইয়ুব আলী (৭০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে ও নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। ।
শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হাবিব জানান, পবিত্র ঈদ উল ফিতরের সকাল সাড়ে আটটার নামাজের ঈমাম ছিলেন আইয়ুব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের ২য় সিজদায় গিয়ে আর না উঠলে সবাই আতঙ্কিত হয়।
পরে ইমামকে উঠাতে গেলে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১১:০৪ পিএম | সোমবার, ২৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya