শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কানাডা থেকে দেশে ফিরলো ১৯৫জন বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:04 am

কানাডা থেকে দেশে ফিরলো ১৯৫জন বাংলাদেশি

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে এসে পৌঁছান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান।

এর আগে বুধবার রাতে (কানাডার সময়) টরন্টো থেকে ওই বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন তারা। কাতার এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটটি দোহায় এক ঘণ্টা যাত্রাবিরতি শেষে শুক্রবার (বাংলাদেশ সময়) সকাল ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বমানবন্দরে অবতরণ করে।

যাত্রীদের মধ্যে বেশিরভাগ কানাডার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশী শিক্ষার্থী, পর্যটক এবং ব্যবসায় ভিসায় কানাডায় যাওয়া বাংলাদেশি নাগরিক এবং কিছু প্রবাসী বাংলাদেশি রয়েছেন।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে সেখানে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের অনুরোধে চার্টার্ড বিমানের ব্যবস্থা করে। বাংলাদেশ ৩০ মে পর্যন্ত টানা ষষ্ঠবারের জন্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

সরকার এ পর্যন্ত ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভুটান, মায়ানমার এবং বিভিন্ন ইউরোপীয় দেশগুলোও বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফেরাতে বিমানের স্থগিতাদেশের মধ্যে বেশ কয়েকটি বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

Facebook Comments Box

Posted ২:০৪ এএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |