স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২০
সর্বশেষ আপডেট : 6:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৮কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে র্যাব। এসময় রাসেদ(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকার সাফিক উদ্দিনের ছেলে ।
দুপুরের দিকে র্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর চৌরাংগীর মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায় র্যাব। এসময় মিনি কাভার্ডভ্যানসহ রাসেদকে আটক করা হয়।
পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৫৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার বাজার মূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা।
আটক রাসেদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৬:০০ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya