শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় বিশ্বে ৬ কোটি মানুষ চরম দারিদ্র্য’র মুখে পড়বে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:10 pm

করোনায় বিশ্বে ৬ কোটি মানুষ চরম দারিদ্র্য’র মুখে পড়বে

মহামারিতে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বে ৬ কোটি মানুষ চরম দারিদ্র্য’র মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। বিশ্ব ব্যাংক যেসব মানুষের দৈনন্দিন আয় ১ দশমিক ৯০ ডলারের কম, তাদেরকেই ‘চরম দরিদ্র’ বলে বিবেচনা করে থাকে ।

সতর্কতা বার্তা দিয়ে মঙ্গলবার বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট বলেন, বিশ্বের লাখ লাখ মানুষ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চাকরি হারাচ্ছেন, ব্যবসা-বাণিজ্যে লোকসান হচ্ছে, গরিব দেশগুলো বেশি দুর্ভোগ পোহাচ্ছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। আমাদের হিসাব অনুযায়ী, এ পরিস্থিতি ৬ কোটি মানুষকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দেবে। গত তিনবছরে দারিদ্র্য বিমোচনে যে অগ্রগতি হয়েছিল তা মুখ থুবড়ে পড়বে।

করোনা ভাইরাস ঠেকাতে হিমশিম এই বিশ্বে এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানান মালপাস।

ডেভিড মালপাস বলেন, ১০০টি দেশের জন্য এরই মধ্যে জরুরি অর্থায়ন মঞ্জুর করা হয়েছে। এসব দেশে বিশ্বের ৭০ শতাংশ মানুষের বাস।

Facebook Comments Box

Posted ১১:১০ পিএম | বুধবার, ২০ মে ২০২০

The Daily Sarod |