শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ঈদের আগে প্রকাশ হচ্ছে না এসএসসি’র ফলাফল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:28 pm

ঈদের আগে প্রকাশ হচ্ছে না এসএসসি’র ফলাফল

করোনা ভাইরাসের পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। ঈদের আগেই এসএসসির ফল দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও তা আর হচ্ছে না বলে জানা গেছে।

করোনা ভাইরাসের পাদুর্ভাবে সবকিছু থমকে গেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য। এমন পরিস্থিতিতে আটকে গেছে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। মঙ্গলবার শিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে সব প্রস্তুতি থাকলেও ঈদের আগে আর দেয়া হচ্ছেনা এসএসসির ফলাফল।

এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশে প্রতিবারের মতো থাকবে না তেমন আনুষ্ঠানিকতা। করোনার জন্য মোবাইলের এসএমএস বা অনলাইনের মাধ্যমে খুব সহজে পাওয়া যাবে ফলাফল। সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে।

নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC BOARD NAME (প্রথম তিন অক্ষর) ROLL YEAR লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।

Facebook Comments Box

Posted ১০:২৮ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২০

The Daily Sarod |