শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার লকডাউনের মধ্যে রোবটকে পাঠালেন মদ কিনতে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:55 am

করোনার লকডাউনের মধ্যে রোবটকে পাঠালেন মদ কিনতে

করোনা ভাইরাসের পাদুর্ভাবে লকডাউনের কারণে সমস্যায় পড়েছেন মদ্যপায়ীরা। দোকান ও বারগুলো বন্ধ থাকায় এখন আর আগের মতো মদ পান করতে পারছেন না তারা। হাতে গোনা দোকান খুললেও তাতে বিশাল লাইন।

এ জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা থেকে রেহাই পেতে এক যুবক বানিয়ে ফেললেন রোবট। আর সেই রোবটকে পাঠালেন দোকানে মদ কিনতে।

এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা কার্তিক ভেলায়ুত্থাম। তিনি পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। টানা দুই দিন পরিশ্রম করে রোবটটি বানান তিনি।

তবে শুধু মদ আনার জন্য নয়, যে কোনও রকম জিনিসপত্র কেনার ক্ষেত্রেই এই রোবট সহায়ক হবে বলে জানান তিনি।

চার চাকা জোড়া কাঠের পাটাতনে কার্ড বোর্ডের বাক্স জুড়ে তার সঙ্গে রিমোট সেন্সর লাগিয়ে রোবট বানিয়েছেন কার্তিক। স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে এই রোবটের রিমোট সেন্সর ডিভাইস। এর মাধ্যমেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে এই রোবটটি ।

রোবটটি প্রায় ৫০ কেজি পর্যন্ত জিনিসপত্র বহনের ক্ষমতা রয়েছে। তবে টাকা পয়সার নগদ লেনদেন এই রোবটের পক্ষে সম্ভব নয়। তার জন্য অনলাইন পেমেন্ট আর যোগাযোগের জন্য রোবটের সঙ্গে থাকা স্মার্ট ডিভাইসের মাধ্যমে ভিডিও কল।

কার্তিক ভেলায়ুত্থাম জানান, সামাজিক দূরত্ব মেনে নিরাপদে কেনাকাটা করা যেতে পারে এই রোবটের মাধ্যমে।

Facebook Comments Box

Posted ৩:১২ এএম | মঙ্গলবার, ১৯ মে ২০২০

The Daily Sarod |