ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২০
সর্বশেষ আপডেট : 10:12 pm
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, মাওলানা নেজামী সোমবার নিজ বাসায় ইফতার শেষে ওযু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত ৮.৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরেণ্য এ ইসলামী রাজনীতিবিদের ইন্তেকালের সংবাদে দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাওলানা নেজামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মরহুমের জানাজা ও দাফনের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হবে।
Posted ১০:১২ পিএম | সোমবার, ১১ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya