ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:57 am
যুক্তরাষ্ট্র এ বছরের শেষ দিকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবে, ডাক্তারদের সঙ্গে কথা না বলেই কদিন আগে দৃঢ় কণ্ঠে এ দাবি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ‘ডাক্তারদের কথায় আস্থা রেখে’ ট্রাম্পের দাবি, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে।
শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা দূর করতে ভ্যাকসিন লাগবে না। আপনাআপনিই বিদায় নেবে প্রাণঘাতী এ ভাইরাস।
ট্রাম্প আরও বলেন, ডাক্তাররা যা বলেছেন, আমি কেবল তাতে আস্থা রেখেছি। তারা আমাকে জানিয়েছেন, করোনা বিদায় নিতে যাচ্ছে। তিনি বলেন, কিছু ভাইরাস কিংবা ফ্লু এসেছিল যেগুলোর জন্য ভ্যাকসিন খোঁজা হচ্ছিল। ভ্যাকসিন পাওয়া যায়নি। কিন্তু তারপরও তারা (ভাইরাস) গায়েব হয়ে গেছে, আর কখনও দেখা দেয়নি।
হোয়াইট হাউসে আরও দু’জন আক্রান্ত : ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তার পর এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনায় আক্রান্ত হয়েছেন। কেটি মিলার ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে কর্মরত। তাই এই সংক্রমণ হোয়াউট হাউসের অন্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কয়েক সপ্তাহ ধরে তিনি ট্রাম্প কন্যার আশপাশে ছিলেন না। তারপরও ইভানকা ও তার স্বামী জেয়ার্ড কুশনারের করোনা পরীক্ষা করা হয়েছে। দু’জনেরই নেগেটিভ এসেছে।
এদিকে, করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় ১৪ দিনের জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান স্টিফেন হান। প্রশাসনের মুখপাত্র মাইকেল ফেলবারবাউম বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৩:৫৭ এএম | রবিবার, ১০ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya