স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ মে ২০২০
সর্বশেষ আপডেট : 8:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিবেশির বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে ৭ বছর বয়সী এক কন্যা শিশু।উপজেলার কালিকচ্ছ ইউপির নন্দিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) এ ঘটনার শিকার শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত বাবু’র (১৮) বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেছে। বাবু নন্দিপাড়ার দেওয়ান আলীর ছেলে।
এদিকে এ ঘটনায় মামলা হলেও পুলিশ ধর্ষক বাবুকে এখনও গ্রেফতার করতে না পাড়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নন্দিপাড়ার কৃষক পরিবারের ওই শিশু কন্যাকে তার মা গত সোমবার সকাল ১০টার দিকে প্রতিবেশি আত্মীয়ের বাড়িতে ধান শুকানোর যন্ত্র আনতে পাঠায়। সেই আত্মীয় বাড়ির লোকজনকে ঘরে না পেয়ে শিশুটি নিজের বাড়িতে ফিরে আসছিল। এসময় বখাটে বাবু শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দিলে বাবু তার মুখ চেপে ধরে।
পরে বাড়িতে ফিরে শিশু মেয়েটি সব ঘটনা তার মাকে খুলে বলে। তাৎক্ষণিক বিষয়টি ভুক্তভোগী শিশুর মা স্থানীয় ইউপি সদস্যকে জানান এবং তার কাছে বিচারপ্রার্থী হন তিনি। কিন্তু ইউপি সদস্য এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। পরে শিশুর মা মেয়েকে নিয়ে থানায় হাজির হন।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ওই ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মামলা রুজু করা হয়। অভিযুক্ত বাবুকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
রাফি/-
Posted ৮:৪৭ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya