শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

খনি ধসে লাইবেরিয়াতে ৫০জন নিহত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:35 pm

খনি ধসে লাইবেরিয়াতে ৫০জন নিহত

একটি খনি ধসের ঘটনায় লাইবেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে অন্তত ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার একথা জানান দুর্ঘটনাস্থল থেকে দেশটির এক মন্ত্রী।

জুনিয়র ক্রীড়া মন্ত্রী মিলিয়াস শেরিফ ঘটনাস্থল থেকে এএফপি’কে বলেন, সোমবার গ্রান্ড কেপ মাউন্ট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিস্তারিত উল্লেখ না করে এসময় তিনি বলেন, সেখানে এ ধসের ঘটনায় প্রায় ৫০জন নিহত হয়েছেন। এতে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সন্ধানে উদ্ধার দল সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

খবরে বলা হয়, খনিজ সম্পদে সমৃদ্ধ লাইবেরিয়াতে খনি ধস একটি সাধারণ ঘটনা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধে পর সেখানে ইবোলা মহামারিতেও অনেক ক্ষতি হয়।

এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের জুনিয়র এক মুখপাত্র এ দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও তিনি নিহতের সংখ্যা উল্লেখ করেননি।

স্মিথ তোবে বলেন, ‘আমরা ঘটনা স্থল থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য হাতে পাইনি। অনেকে এ দুর্ঘটনায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আবার অনেকে জানিয়েছে এ সংখ্যা ৫০ জনের বেশি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি, খনি ও জরুরি বিভাগের কর্মকর্তাদের ঘটনা স্থলে পাঠানো হলেও তারা এখন পর্যন্ত কিছু জানাননি।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | বুধবার, ০৬ মে ২০২০

The Daily Sarod |