শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘দেশে শিগগিরই ফিরবেন ২৯ হাজার প্রবাসী’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 9:56 pm

‘দেশে শিগগিরই ফিরবেন ২৯ হাজার প্রবাসী’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহে বিদেশ থেকে ২৮ হাজার ৮৪৯জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানা তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রবাসী নাগরিকদের জন্য করণীয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

বৈঠক শেষে এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে অনেকেই দেশে ফিরছেন। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৬৯৫জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন।

‘মধ্যপ্রাচ্যে যারা কারাগারে ছিলেন তাদের সেখানে ক্ষমা করে দেয়া হয়েছে। কুয়েত সরকার অনিবন্ধিত শ্রমিকদের ক্ষমা করে দিয়েছেন। সেখানে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি অনিবন্ধিত রয়েছেন।

তাদের ফেরত নিয়ে আসা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মালদ্বীপে প্রবাসীদের অসুবিধা যেন না হয়, সেখানে আমরা খাবার পাঠিয়েছি। আগামীকাল সেখান থেকে ৪০০ বাংলাদেশি দেশে ফিরবেন।

‘কুয়েত থেকে বাংলাদেশিরা ফিরবেন। ওমান থেকে ফিরবেন। সৌদি আরব থেকে ৪ হাজার বাংলাদেশি ফিরবেন। ইরাকে অনেক লোকের চাকরি চলে গেছে। আমরা সেটা দেখছি।’

তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কেউ করোনা ভাইরাসে মারা গেলে সেখান থেকে মরদেহ দেশে আনা যাবে না। তারা তাদের দেশে দাফন করবে।

তবে অন্য কোনো দেশ থেকে পাঠালে সেই মরদেহ পরিবারের কেউ দেখতে পাবেন না। তাই আমরা চাই, যেখানেই কেউ মারা যান, সেখানেই দাফন করা প্রয়োজন। সেটা হলেই ভালো হবে বলেও এমন তিনি জানান।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ৯:৫৬ পিএম | বুধবার, ০৬ মে ২০২০

The Daily Sarod |