শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে এ পর্যন্ত ১২শত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 9:29 pm

দেশে এ পর্যন্ত ১২শত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বাংলাদেশে করোনাভাইরাসে পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বুধবার পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯০ জনে। আর এ পর্যন্ত মারা গেছেন ৬ জন পুলিশ সদস্য। এ অবস্থায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে কর্তব্য পালনে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে সংবাদমাধ্যমে জানা গেছে এসব তথ্য।

করোনাভাইরাসে লকডাউনের মধ্যে পুলিশ রাত-দিন কাজ করে চলেছে। ডিউটি করতে হচ্ছে দ্বিগুণ। করোনাভাইরাসের প্রথম দিক থেকে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়েছে পুলিশ। কিছু জায়গায় আক্রান্তদের আইসোলেশন সেন্টারে পাঠানো কাজও করছে পুলিশ। পাশাপাশি পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে।

এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিটি থানার গেটে জীবাণুনাশক টানেল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেয়া হচ্ছে পুষ্টিকর খাবার। আক্রান্তদের দেয়া হচ্ছে বিশেষ সেবা।

সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৬ মে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১৯০ জন পুলিশ। এর মধ্যে ডিএমপিতেই (ডিএমপি) ৫৭৬ জন। করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৬০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৬ পুলিশ সদস্য।

সর্বশেষ বুধবার জীবন দিয়েছেন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দক্ষিণ বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় (৪৮)।

এ অবস্থায় ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) নিয়ে মাঠে নামছে পুলিশ। প্রতিটি থানার গেটে জীবাণুনাশ টানেল স্থাপন করছে ডিএমপি। সদস্যদের নিরাপত্তায় পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, বিশেষ চশমা, ফেস শিল্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের এসব সামগ্রী পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান যুগান্তরকে বলেন, পুলিশের লোগো সংবলিত পিপিই মঙ্গলবার থেকে আমরা পেয়েছি। সব পর্যায়ের সদস্যদের নিরাপত্তায় তা দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার ও ফলমূল পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বুধবার, ০৬ মে ২০২০

The Daily Sarod |