ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০
সর্বশেষ আপডেট : 7:06 pm
করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) নিয়ে দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর সাংবাদিক মাহমুদুল হাকিম অপু মৃত্যুবরণ করেছেন।
বুধবার ভোরে সেহরির জন্য ঘুম থেকে ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।
ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। বুধবার ভোর রাতে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে আইইডিসিআর। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার করোনা ছিল কিনা।
তিনি আরও জানান, গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর অফিসের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন।
Posted ৭:০৬ পিএম | বুধবার, ০৬ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya