শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

১০মে থেকে বিকেল ৪টা পর্যন্ত শর্ত মেনে খোলা যাবে দোকান-মার্কেট

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২০   সর্বশেষ আপডেট : 4:31 am

১০মে থেকে বিকেল ৪টা পর্যন্ত শর্ত মেনে খোলা যাবে দোকান-মার্কেট

আসন্ন ঈদকে সামনে রেখে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে জানিয়ে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সোমবার নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

১০ মে থেকে সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়, শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা/উপজেলাসমূহ অভ্যন্তরীণভাবে ব্যবসা/বাণিজ্য, দোকান-পাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলী আগামী ১০ মে থেকে সীমিত আকারে খুলে দেয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হলো। তবে এ ক্ষেত্রে আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ /চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বলা হয়, হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০টা হতে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।

এদিকে সোমবার রাতে বাণিজ্যমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান-পাট, শপিংমলগুলো স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Facebook Comments Box

Posted ৪:৩১ এএম | মঙ্গলবার, ০৫ মে ২০২০

The Daily Sarod |