শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:06 pm

করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।

সিভিল সার্জন জানান, জেলা প্রশাসকের রিপোর্ট ঢাকা থেকে পজিটিভ এসেছে। এখন তিনি হোম আইসোলেশনে আছেন। বিষয়টি আবার নিশ্চিত হতে আজ নমুনা আবার ল্যাবে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ৩৯ জন, সরকারি কর্মচারী ও ব্যাংক কর্মী মিলে রয়েছেন ৩৭ জন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, এর আগে আক্রান্তদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি হাসপাতালের পাঁচ চিকিৎসক, ছয় নার্সসহ চিকিৎসাকর্মী ২৬ জন এবং সরকারি আট কর্মচারী রয়েছেন।

সূত্র-ডেইলি স্টার

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | সোমবার, ০৪ মে ২০২০

The Daily Sarod |