শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার উপসর্গ নিয়ে মুনতাসীর মামুন হাসপাতালের আইসিইউতে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:14 am

করোনার উপসর্গ নিয়ে মুনতাসীর মামুন হাসপাতালের আইসিইউতে

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন। তাকে রোববার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ বিকালে এখানে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর সাংবাদিকদের বলেন, “করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ১০ দিন আগে বাবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। আজ করোনাভাইরাসের উপসর্গ স্পষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি আমরা। কাল সকালে সর্বশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট হাতে পাব।”

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদক একটি বিশেষ প্রতিবেদনের জন্য অধ্যাপক মুনতাসীর মামুনকে ফোন করলে তিনি মুগদা হাসপাতালে যাচ্ছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ করেছেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।

তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মুনতাসীর মামুন। একই সময়ে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদের সভাপতি।

অধ্যাপক মুনতাসীর মামুন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১৪ এএম | সোমবার, ০৪ মে ২০২০

The Daily Sarod |