শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সিআইডি’র প্রধান নিযুক্ত হলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 5:15 pm

সিআইডি’র প্রধান নিযুক্ত হলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে। এছাড়াও ঊর্ধ্বতন আরও ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

৩ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরে (টিআর) বদলি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দফতরের উপ পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

Facebook Comments Box

Posted ৫:১৫ পিএম | রবিবার, ০৩ মে ২০২০

The Daily Sarod |