শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মেয়াদ শেষ হলেও ৩১মে পর্যন্ত সচল থাকবে গ্রামীণফোনের সংযোগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:53 pm

মেয়াদ শেষ হলেও ৩১মে পর্যন্ত সচল থাকবে গ্রামীণফোনের সংযোগ

মহামারী করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কটে যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে যেসব গ্রাহকদের সংযোগের মেয়াদ চলতি বছরের ২০ এপ্রিল শেষ হয়েছে, বা মে মাসের প্রথম সপ্তাহে শেষ হবে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন তাদের সংযোগ কমপক্ষে ৩১ মে পর্যন্ত সচল রাখার ঘোষণা দিয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

ভাইরাসের পাদুর্ভাবে গ্রাহকদের সবচেয়ে বেশি দরকার নিরবচ্ছিন্ন সেবা, তাই সংযোগের মেয়াদ বাড়বে স্বয়ংক্রিয়ভাবে। এজন্য গ্রাহকদের কিছুই করতে হবে না।

এর ফলে গ্রামীণফোন গ্রাহকদের ইনকামিং ও আউটগোয়িং কলসহ অন্যান্য সেবা সক্রিয় থাকবে এবং গ্রাহকরা তাদের প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সঙ্কটে টেলিযোগাযোগ খাতকে জরুরি সেবাখাত হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। তবে, চলমান লকডাউনের কারণে দেশজুড়ে কিছু রিচার্জ এজেন্ট পয়েন্ট তাদের সম্পূর্ণ সেবাদান কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ব্যালেন্স রিচার্জে অসুবিধা দূর করতে ডিজিটাল সেবার পাশাপাশি ব্যালেন্স ট্রান্সফার (গ্রামীণফোন থেকে গ্রামীণফোন) ইতোমধ্যে ফ্রি করে দিয়েছে গ্রামীণফোন।

লকডাউন শুরু হওয়ার পর থেকে হোম অফিস ও পারস্পরিক যোগাযাগে বেশি ইন্টারনেট ব্যবহার হচ্ছে। গ্রাহকদের পরিবর্তিত জীবনধারা ও নতুন সব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গ্রামীণফোন ইন্টারনেট অফারে ১০০% বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণফোন ৩০ দিনের মেয়াদে একই দামে আগের ৮ জিবির অফারে এখন ডাবল অর্থাৎ ১৬ জিবি ইন্টারনেট দিচ্ছে।

এছাড়া প্রতিষ্ঠানটি এর ৪৮ পয়সা প্রতি মিনিটের একটি জনপ্রিয় অফারের মেয়াদ বাড়িয়েছে। এর আগে এ প্যাকেজের মেয়াদ ছিল ৩ দিন, এখন মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৬ দিন। পাশাপাশি পোস্টপেইড গ্রাহকদের জন্য বিল পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১৫ দিন থেকে ২৫ দিন করা হয়েছে।

সেবা সংক্রান্ত এসব উদ্যোগ ছাড়াও গ্রামীণফোন কোভিড-১৯ নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষের মধ্যে সামাজিক দূরত্বের বিষয়ে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক বারের কাছে ‘স্টে হোম’ বার্তা নিয়ে এসেছে, বাসায় থেকে কর্মদক্ষতা বৃদ্ধিতে গ্রামীণফোনের আইসিটি বিজনেস টিম নিয়ে এসেছে অডিও কনফারেন্সিং ও স্মার্ট কানেক্ট সল্যুশন।

এছাড়া দেশজুড়ে স্বাস্থ্য সেবাদাতাদের সহায়তায় গ্রামীণফোন ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং ১০ হাজার করোনা টেস্ট কিট দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ব্র্যাকের সাথে যৌথ উদ্যোগে নিয়ে এসেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ। এ উদ্যোগের অধীনে ১ লাখ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

সূত্র-জাগোনিউজ

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | শনিবার, ০২ মে ২০২০

The Daily Sarod |