শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আমিরাতকে সুগন্ধি চাল ও ফল শুভেচ্ছা হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:33 pm

আমিরাতকে সুগন্ধি চাল ও ফল শুভেচ্ছা হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে সুগন্ধি বাংলামতি চাল, আলু, শসা, তাজা সবজি ও মৌসুমি ফল শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ শুভেচ্ছা উপহার নিয়ে ঢাকা ছেড়ে গেছে।

এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা স্বরূপ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী বাংলাদেশে অন্তত সাত হাজার চিকিৎসকদের কাজে লাগবে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশটির শাসক, পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমিরাতে পাঠানো শুভেচ্ছা উপহারের মধ্যে রয়েছে বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, পটল, আলু, শাকসবজি ও মৌসুমি ফল।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং উদ্বৃত্ত সবজির তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বিভাগের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের পণ্য বিশেষ করে কৃষিপণ্য রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ কার্গো ফ্লাইটে আমিরাত কর্তৃপক্ষ আরও ৪০ টন শাকসবজি ও মাংস ক্রয় করে নিয়ে গেছে। এটা দু’দেশের মধ্যে বাণিজ্যের শুভসূচনা হতে পারে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | শুক্রবার, ০১ মে ২০২০

The Daily Sarod |