শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আরও ১৬৪ বাংলাদেশি ভারত থেকে ফিরেছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 8:52 pm

আরও ১৬৪ বাংলাদেশি ভারত থেকে ফিরেছে

করোনাভাইরাসের লকডাউনে ভারতে আটকেপড়া চারজন শিশুসহ আরও ১৬৪ বাংলাদেশি ফিরেছেন। শুক্রবার দুপুরে দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে তারা ঢাকায় আসেন।

দুপুর ২টা ৫৮ মিনিটে ১৬৪ জন বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

এনিয়ে ভারত থেকে কয়েক ধাপে এক হাজারেরও বেশি বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

অন্যদিকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, তুরস্ক, ব্যাংকক ও মালদ্বীপ থেকে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

Facebook Comments Box

Posted ৮:৫২ পিএম | শুক্রবার, ০১ মে ২০২০

The Daily Sarod |