ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০১ মে ২০২০
সর্বশেষ আপডেট : 8:29 pm
কক্সবাজারের টেকনাফে গাছের পাতা নষ্টকরা ঘাষফড়িং জাতের পোকা গুলো পঙ্গপাল নয়। পঙ্গপাল গুজব রটে যাওয়া পোকা গুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রনালয়।
শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পোকা গুলো পঙ্গপাল নয়। এসব ঝাঁকে ঝাঁকে উড়ে আসা মরুভূমি বা অফ্রিকান দেশের পঙ্গপাল জাতিয় পোকা নয়। এই নিয়ে আতংকিত হওয়ার অনুরোধ জানিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, টেকনাফে পঙ্গপাল সদৃশ্য পোকা নিয়ে আতংকিত না হওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কিটনাশক দিয়ে পোকা গুলো ধ্বংস করেছে। এই ধরনের পোকা স্থানিয়রা প্রতি বছর দেখতে পান বলে জানিয়েছেন।
জেলা প্রশাসক আরও বলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানিয়েছে ঘাষ ফড়িং জাতিয় পোকাটি প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয় বলে মত দিয়েছেন। উপরন্তু বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বিজ্ঞানী দল সরেজমিন যাচাই করার জন্য ঢাকা থেকে টেকনাফের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছেন। কৃষি মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
Posted ৮:২৯ পিএম | শুক্রবার, ০১ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya