শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চলে গেলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:47 am

চলে গেলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর

বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন।গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার ভোরে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন।

বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউড অভিনেতা ইরফান খান। এরপরদিনই এলো আরেক দুঃসংবাদ।

এ বছরের ফেব্রুয়ারি মাসেও একটি ইনফেকশন হয়েছিল ঋষি কাপুরের। তখনও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। ওই বছরই সেপ্টেম্বরে নিউইয়র্ক যান তিনি। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি।

ঋষি কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।

এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল।

বাকি ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।

Facebook Comments Box

Posted ১১:৪৭ এএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

The Daily Sarod |