শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরকারি ত্রাণের চাল চিকন করতে ব্যর্থ হয়ে অবশেষে ১০বস্তাসহ ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:10 pm

সরকারি ত্রাণের চাল চিকন করতে ব্যর্থ হয়ে অবশেষে ১০বস্তাসহ ধরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি ত্রাণের ১০ বস্তা চালসহ রফিক মিয়া নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাসপাড়ার গঙ্গারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি শাহজাদাপুর গ্রামের শাফি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণগ্রহীতাদের কাছ থেকে চালগুলো কিনে নেন রফিক। কিন্তু চালগুলো মোটা হওয়ায় চিকন করার জন্য জেলার নাসিরনগর উপজেলার একটি রাইস মিলে নিয়ে গিয়েছিলেন। চিকন করতে না পেরে শাহজাদাপুর ফেরার পথে তাকে আটক করে পুলিশ।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বলেন, সরকারি চালসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। সে নিজেই স্বীকার করেছেন চালগুলো ত্রাণের। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

The Daily Sarod |